স্টার ক্যাম্পাস-সিওএল দৃষ্টি স্কুল অব ডিবেটের সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টার ক্যাম্পাস-সিওএল (চিটাগাং অনলাইন লিমিটেড) দৃষ্টি স্কুল অব ডিবেটের অষ্টম ব্যাচের সমাবর্তন ও সনদ বিতরণ অনুষ্ঠান ১৩ এপ্রিল নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। দৃষ্টি চট্টগ্রামের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান এস এম আবু তৈয়ব। দৃষ্টির সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ মাহমুদ এ চৌধুরী, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান ও সিওএলের কারিগরি প্রধান অনিরুদ্ধ বড়ুয়া। চার মাসের এ বিতর্ক কর্মশালা পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আদনান মান্নান। প্রধান অতিথি এস এম আবু তৈয়ব বলেন, ‘ভালো বিতার্কিক হতে হলে চর্চা ও একনিষ্ঠ সাধনা থাকতে হবে। যেকোনো বিষয়কে যুক্তি দিয়ে বিচার করতে হবে। কারণ যুক্তি দিয়ে যে কাজ প্রতিষ্ঠা করা যাবে তা সবার কাছে গ্রহণযোগ্য হবে।’ এতে আরও বক্তব্য দেন দৃষ্টির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাবের শাহ, সাইফুদ্দিন মুন্না, রেজা চৌধুরী, প্রিয়ম দাশ ও সাফকাত ফাহমিদ। দ্য ডেইলি স্টার-এর সাপ্তাহিক আয়োজন স্টার ক্যাম্পাস ও চিটাগাং অনলাইন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ কর্মশালায় ৫৭ জন শিক্ষার্থী অংশ নেন।