স্টিভ জবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রযুক্তি ‘গুরু’ স্টিভ জবসের জন্ম ১৯৫৫ সালে সানফ্রানসিসকোতে। তাঁর প্রকৃত পিতা-মাতা জোয়ান ক্যারোল ও আবদুল্লাহ ফাতাহ জান্দালি। জোয়ান মার্কিন এবং আবদুল্লাহ ছিলেন সিরিয়ান নাগরিক।  জন্মের পর পর তাঁর প্রকৃত পিতা-মাতা তাঁকে লালন-পালন করতে অপারগতা প্রকাশ করেন। তাঁরা সিদ্ধান্ত নেন স্টিভকে দত্তক দিয়ে দেবেন। তবে তাঁরা শর্ত দেন—দত্তক নিতে ইচ্ছুক পিতা-মাতাকে অবশ্যই ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হতে হবে।  ১৯৭২ সালে স্টিভ হাইস্কুল শেষ করেন এবং রিড কলেজে ভর্তি হন। প্রথাগত পড়াশোনার প্রতি বিরক্ত জবস কিছুদিন পর রিড কলেজ ছেড়ে দেন। তবে তিনি এখানে ক্যালিগ্রাফির কয়েকটি কোর্স শেষ করেন। পরে জবস যখন তাঁর উদ্ভাবিত ম্যাকিন্টোশ কম্পিউটারের ফন্ট নিয়ে কাজ করেন—ক্যালিগ্রাফির এই কোর্স তাঁর বেশ কাজে লেগেছিল।  পরবর্তীকালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় জবস বলেছিলেন, রিড কলেজ ছাড়ার এই সিদ্ধান্তটি ছিল তাঁর জীবনের সেরা সিদ্ধান্তগুলোর একটি। ১৯৮৩ সালের অক্টোবরে জবস নতুন ধরনের ডেস্কটপ কম্পিউটার ম্যাকিন্টোশ নির্মাণের ঘোষণা দেন এবং ১৯৮৪ সালে এর বিপণন শুরু করেন। উইকিপিডিয়া অবলম্বনেসামসুল আলম