স্টুডেন্ট হাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে চলাচলের সময় ছাত্ররা সব সময় হাফ ভাড়া দেয়। এখন যদি ছাত্রদের অন্যরা সবকিছুতে হাফ দেয়, তাহলে কেমন হবে? 
প্রেমের ক্ষেত্রে
তোমাকে ফোন করতে বললে তুমি শুধু মিসড কল দাও কেন?
কারণ, তুমি তো স্টুডেন্ট! আর স্টুডেন্টদের জন্য তো সবকিছুই হাফ! আর মিসড কল হলো হাফ কল! তাই তো মিসড কল দিই!

খেলার মাঠে
ছেলেটা তো মাত্র ২৫ রান করল, এতেই ব্যাট উঁচিয়ে ফিফটির উদ্যাপন করছে কেন, বুঝলাম না!
সে তো স্টুডেন্ট, তাই তার জন্য স্টুডেন্ট হাফ!

বন্ধুত্বে
দোস্ত, তোর দেখে উত্তরটা মাত্র অর্ধেক লেখা শেষ করেছি, পুরোটা শেষ না হতেই এভাবে পৃষ্ঠা উল্টে দিলি! এত সেলফিশ কেন তুই?
তুই স্টুডেন্ট বলে তোর জন্য স্টুডেন্ট হাফ!

রেস্তোরাঁয়
ফাঁকা প্লেট দিয়ে উল্টো আমার সামনে হাফ তেহারির বিল ধরিয়ে দিচ্ছেন! ব্যাপারটা কী?
নিজেকে তো স্টুডেন্ট দাবি করলেন, আপনারে হাফ তেহারি দিতে গেলে প্লেটে তো কিছুই থাকে না...তাই!