প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসাশাস্ত্র পৌঁছে গেছে উন্নতির শিখরে। কত শত যন্ত্র এখন চিকিৎসকদের কাজ সহজ করে দিচ্ছে, রোগ নির্ণয়ে সেই যন্ত্রগুলো রাখছে গুরুত্বপূর্ণ অবদান। কিন্তু চিকিৎসকদের গলায় ঝুলে থাকা স্টেথোস্কোপ যন্ত্রটি এখনো চিকিৎসাশাস্ত্রের অন্যতম মৌলিক যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গুরুত্বপূর্ণ এই যন্ত্র আবিষ্কার করেন রেনে থিওফাইল নামের এক ফরাসি চিকিৎসক। ফ্রান্সের নেকার হাসপাতালে কর্মরত অবস্থায় ১৮১৬ থেকে ১৮১৯ সালের মধ্যে তিনি মূল্যবান চিকিৎসাযন্ত্রটি আবিষ্কার করেন।
মজার ব্যাপার হচ্ছে, স্টেথোস্কোপ যন্ত্রটি প্রথম প্রয়োগ করা হয়েছিল রেনে থিওফাইলের বুকেই। তাঁর বুকে ঠেকিয়েই স্টেথোস্কোপের কার্যকারিতা প্রমাণিত হয়। এটি আবিষ্কারের সঙ্গে সঙ্গে চিকিৎসাশাস্ত্র যেন খুব দ্রুতই এগিয়ে যায় অনেকটা।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল