স্টেভিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার সামনে সোজা হয়ে দাঁড়াও। এত দুষ্টুমি করো কেন তুমি। এখন সুন্দর করে তোমার নামটি আমাকে বলো।’সে বলে, ‘শক্তিক’। তিন বছর বয়স। ঠিকভাবে উচ্চারণ করতে পারেনি, শব্দটি হবে ‘সৌপ্তিক’। আমার দেওয়া নামটি এই কাকাতো ভাইয়ের নামকরণে সবার কাছে সিদ্ধিলাভ করেছে; তাই একটু আলাদা নজর থাকে তার প্রতি।আমি বলি, ‘বড় হয়ে কী হবে?’সে পাল্টা প্রশ্ন করে, ‘তুমি কী হবে?’আমি মজা করে বলি, ‘বড় হয়ে আমি বড় বড় গাছ কাটব, তোমাকে ডাক্তার বানাব।’‘না! আমিও তোমার মতো গাছ কাটব। এখন ছোট গাছ আর বড় হয়ে অনেক বড় গাছ।’ আমার হাসি পায়। সে আবার বলে, ‘তুমি আমার জন্য জাহাজ আনোনি কেন?’ আমি চট্টগ্রামে থাকি বলে সে ভাবে, আমি সব সময় জাহাজের ওপর চলাফেরা করি। আমি বলি, ‘এবার যে একটি সাপ এনেছি, সেটি তোমার জাহাজকে খেয়ে ফেলেছে।’ সে কাঠের সাপটিকে ভালোভাবে দেখতে থাকে আর বলে, ‘কোথায়! এর পেট তো খালি।’ আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, তার পরও তার চোখে জল এসে যায়।তাকে কোলে নিয়ে বাসার ছাদে উঠি। তিন বছর আগে যে ‘স্টেভিয়া’ গুল্মের চারা এনেছিলাম, সেটা বড় হয়েছে দেখে খুশি হই; আর স্বপ্ন দেখি, বাবার সঙ্গে একসঙ্গে খোলা আকাশের নিচে বসে স্টেভিয়ার তৈরি মিষ্টি চা-পান করার। সৌপ্তিকের কান্না থামে, কিন্তু নীল আকাশ কালো করে বৃষ্টি নামে। আমার স্টেভিয়া গুল্ম বৃষ্টিতে ভিজতে থাকে। সৌপ্তিক ভিজতে চাইলেও তাকে টেনে নিয়ে আসি। তার চোখে আবারও জল আসে...।তুষার রায়ফরেস্ট্রি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।