স্ট্যাটাসের এডিট হিস্টোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা চৌধুরী

Published by শিক্ষা চৌধুর
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং দেশবাসী, অাজ আমাদের হৃদয় দুঃখভারাক্রান্ত! আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সম্প্রতি একটি অসাধু মহল আমাদের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে নেমেছে। তারা দাবি করছে, পিএসসি থেকে শুরু করে এইচএসসি—সব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং হচ্ছে! এই যে কোমলমতি শিশুরা এত এত জিপিএ–ফাইভ অর্জন করছে, তার অধিকাংশই নাকি প্রশ্নপত্র ফাঁসের কারণে! আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই, কোথাও প্রশ্নপত্র ফাঁস হয়নি। সব অপপ্রচার। ধন্যবাদ।

Edited by শিক্ষা চৌধুরী
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং দেশবাসী, অাজ আমাদের হৃদয় দুঃখভারাক্রান্ত!
আজ আমরা স্বীকার করছি যে এত দিন ধরে আসলেই বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে! রাজধানীর মতিঝিল এলাকার চারটি স্কুলের ৭ শিক্ষকসহ মোট ১৯ ব্যক্তির বিরুদ্ধে মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। জ্ঞানকোষ একাডেমি নামে একটি কোচিং সেন্টারের আড়ালে অসাধু শিক্ষকসহ অন্যরা মিলে প্রশ্নপত্র ফাঁসের এই শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন। আমরা এমন একটি পরিবেশের মধ্যে আছি, যা আমরা সব খুলে বলতেও পারি না, সহ্যও করতে পারি না। কিন্তু আমরা আর সহ্য করব না। সত্যিকার অর্থে আমাদের মূল্যবোধসম্পন্ন শিক্ষক বেশি দরকার...