স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুরস্কৃত করছেন অতিথিরা
স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুরস্কৃত করছেন অতিথিরা

নাসিরাবাদের স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৬ মার্চ চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ পারভীন সুলতানা। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করে দশম শ্রেণির ছাত্রী তাহমিনা আকতার।
প্রধান অতিথি বলেন, শিক্ষকেরাই মানুষ গড়ার কারিগর। তাঁরাই শিক্ষার্থীদের ভিত্তি রচনা করে দেন। তাই প্রতিটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বিনির্মাণে যত্নবান হতে হবে।
তিনি প্রতিষ্ঠানের এসএসসি, জেএসসি ও সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের এবং ২০১৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
দ্বিতীয় পর্বে প্রতিষ্ঠানের একাডেমিক কো-অর্ডিনেটর লিওন ক্রাউলির তত্ত্বাবধানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।