স্ট্যান্ডার্ড স্কুল ও কলেজের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসিরাবাদস্থ স্ট্যান্ডার্ড স্কুল ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৩ মার্চ মুসলিম ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ পারভীন সুলতানা। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম।
দুই পর্বের অনুষ্ঠানে প্রথমে পুরস্কার বিতরণ ও দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধান অতিথি বলেন, শিক্ষকেরাই হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাঁরাই শিক্ষার্থীদের শিক্ষার ভিত্তি রচনা করে দেন। তাই প্রতিটি ছাত্রছাত্রীকেই ভবিষ্যত বিনির্মাণে যত্নবান হতে হবে।
আলোচনা সভা শেষে এসএসসি, জেএসসি ও সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।