স্থপতিদের সঙ্গে বার্জার পেইন্টস কর্তৃপক্ষের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্জার পেইন্টসের কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রামের স্থপতিরা
বার্জার পেইন্টসের কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রামের স্থপতিরা

চট্টগ্রামের স্থপতিদের সঙ্গে বার্জার পেইন্টসের কর্মকর্তাদের মতবিনিময় সভা ১২ মে নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বার্জার পেইন্টসের নানা পণ্যের ওপর ১০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর কোম্পানির কর্মকর্তারা বিভিন্ন পণ্যের গুণগত সম্পর্কে স্থপতিদের অবহিত করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রাম শাখার সভাপতি স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী, বিধান বড়ুয়া, জেরিনা হোসেন, ইমামুল হক, সালিমুল খান ও বিজয় সঞ্জয় তালুকদার।
সভায় বার্জারের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক (প্রোলিংক) তারিকুল ইসলাম, বিক্রয় মহাব্যবস্থাপক আজিজুল হক, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক নজরুল ইসলাম ও ব্যবস্থাপক (চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল) ছৈয়দ মো. নাসিম প্রমুখ। বার্জারের ব্যবস্থাপক তারিকুল ইসলাম বলেন, বার্জার সব সময় পণ্যের গুণগত মান অক্ষুণ্ন রাখার বিষয়ে সচেষ্ট। পাশাপাশি এর প্রতিটি পণ্য পরিবেশবান্ধব।