স্থানীয় সংগঠকদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের পাশে বিশ্বকাপের দুটি ম্যাচ। কিন্তু চট্টগ্রামের কোনো সংগঠক কমিটিতে নেই। একটু অভিমান করতেই পারেন তাঁরা। কারণ এ বিশ্বকাপ ভেন্যু প্রাপ্তির আন্দোলন-সংগ্রামে এ সংগঠকেরা অংশ নিয়েছিলেন। এ ক্ষোভের কারণে চট্টগ্রামের অধিকাংশ ক্রীড়াসংগঠক গত বুধবার সন্ধ্যায় এমএ আজিজ স্টেডিয়ামে সমবেত হন। সেখানে পোর্টসিটি ক্রিকেট লিগ (পিসিএল) চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অধিকাংশ কর্মকর্তা বিশ্বকাপ ২০১১ চট্টগ্রাম কমিটি গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পক্ষে মত দেন। অতীতের ন্যায় অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয় সভায়। সভায় বক্তব্য দেন সিজেকেএস সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ক্রীড়াসংগঠক আলী আব্বাস, মসিহ সালাম, শাহাবুদ্দিন মো জাহাঙ্গীর, আবুল হাশেম, নজরুল ইসলাম, শাহজাদা আলম, মো. ইউসুফ, মঞ্জুরুল আলম, প্রদীপ ভট্টাচার্য, ওয়াহিদ দুলাল, আমিনুল ইসলাম, আব্দুল হান্নান আকবর, আল্লামা ইকবাল প্রমুখ।