স্থাপত্যের রঙিন উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থাপত্য দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ l প্রথম আলো
স্থাপত্য দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ l প্রথম আলো

সৃষ্টিশীলতার জয়গানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের আয়োজনে বর্ণিল অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো উদ্যাপিত হয়েছে স্থাপত্য দিবস। এ উপলক্ষে ÿগত ২৯ মার্চ দিনব্যাপী ছিল নানা আয়োজন। এবারের স্থাপত্য দিবসের প্রতিপ্রাদ্য ছিল ‘রঙ’।
দিনটি শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। বেলা ১১টায় কেন্দ্রীয় মিলনায়তন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ করে শোভাযাত্রাটি। এতে অংশ নেন চুয়েটের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, সহ–উপাচার্য অধ্যাপক মো. রফিকুল আলম, স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক মঈনুল ইসলাম, অধ্যাপক বদিউস সালামসহ শিক্ষার্থীরা।
এরপর কেন্দ্রীয় মিলনায়তনে ভ্রাম্যমাণ স্থাপত্যকলার ওপর এক প্রকল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় চুয়েট উপাচার্য নবীন স্থপতিদের পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে স্থাপত্যশৈলী গড়ে তোলার পরামর্শ দেন। প্রদর্শনীতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩০টি দল অংশ নেয়। প্রদর্শনী শেষ বেলা তিনটা থেকে চলে স্থাপত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থী প্রীতি ক্রিকেট ম্যাচ।
উৎসবের বিষয় ‘রঙ’ সম্পর্কে স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাশেদুল আলম বলেন, ‘বিভিন্ন রঙের মিশ্রণে যেমন নতুন রং তৈরি হয়, তেমনি আমাদের সবার সম্মিলিত প্রয়াসে জন্ম নেবে অনন্য সৃজনশীলতা।’
সন্ধ্যায় পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে কনসার্টের মধ্য দিয়ে শেষ হয় উৎসব।