স্থূলতা বড় ধরনের স্বাস্থ্য সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক বড় সমস্য কোনটি? খাদ্যঘাটতি, না বেশি খাওয়া? আফ্রিকা, এশিয়াসহ বিভিন্ন দেশে খাদ্যঘাটতি অন্যতম সমস্যা হলেও বিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা। এই প্রথমবারের মতো বিশ্বস্বাস্থ্য পরিস্থিতি গবেষণা করে তাঁরা বলছেন, পুষ্টিঘাটতির চেয়ে মাত্রাতিরিক্ত ওজন বা স্থূলতা এখন বড় ধরনের স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিচ্ছে।‘দ্য গ্লোবাল বার্ডেন অব ডিডিজ’ শীর্ষক ওই গবেষণা প্রকল্পে যুক্ত ছিলেন প্রায় ৫০০ বিজ্ঞানী। মোট ৫০টি দেশে এই গবেষণা চালানো হয়। গবেষণা প্রতিবেদনটি চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট-এ গত সপ্তাহে ছাপা হয়েছে। এ গবেষণাকে ‘চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে মানবস্বাস্থ্য নিয়ে সবচেয়ে বড় সমন্বিত মূল্যায়ন’ বলে উল্লেখ করেছেন পত্রিকাটির সম্পাদক রিচার্ড হর্টন। প্রতিবেদনে ২০১০ সালে বিশ্বব্যাপী রোগব্যাধির ব্যাপকতা ও মৃত্যুর কারণ নির্ণয় করা হয়েছে। এগুলোর সঙ্গে ১৯৭০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রাপ্ত তথ্য-উপাত্তের তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। ১৯৯০ সালে রোগব্যাধির প্রধান কারণ ছিল পুষ্টির অভাব। অপুষ্টিজনিত অসুস্থতা বা অপ্রাপ্তবয়সে মৃত্যুর কারণে তখন মানুষের সুস্থ শরীরে বাঁচার গড় আয়ু কমে যাচ্ছিল। সে সময় মানুষের বাড়তি ওজন ও স্থূলতার সূচক বডি মাস ইনডেক্সের (বিএমআই) উচ্চ হারের অবস্থান ছিল ১০। তবে বর্তমানে রোগব্যাধির কারণ বিবেচনায় অপুষ্টির অবস্থান আট আর বিএমআইয়ের উচ্চ হারের অবস্থান ছয়-এ এসে দাঁড়িয়েছে।মাত্রাতিরিক্ত ওজনে মানুষের রক্তচাপ বাড়ে, যা স্ট্রোক ও হূদেরাগের কারণ। প্রতিবছর যত মানুষের মৃত্যু ঘটে, তার এক-চতুর্থাংশের জন্য দায়ী এই দুটি রোগ। পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ৬০ ভাগ কমেছে। নিউ সায়েন্টিস্ট।