স্নাতক পর্যায়ের গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১২ নভেম্বর থেকে বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির উদ্যোগে এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ৮ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৬। স্নাতকপড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই গণিত উৎসবের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। আয়োজকেরা বললেন, এবারের ছয়টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রতি অঞ্চল থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০ জন করে মোট ৬০ জন প্রতিযোগী বুয়েটে অংশ নেবেন চূড়ান্ত লড়াইয়ে।