স্নাতক পাস মাত্র দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একজন। এর মধ্যে মাত্র দুজন স্নাতক পাস। মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন পাঁচজন (এইচএসসি)। এ ছাড়া ১৪ জন অক্ষর ও স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, আটজন স্বশিক্ষিত, একজন পঞ্চম, ছয়জন অষ্টম এবং নয়জন এসএসসি পাস। উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে চন্দনাইশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত দুটি ওয়ার্ডে চারজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস।
হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, ১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আবুল কালাম আজাদ স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, আবদুল করিম স্বশিক্ষিত, সুলতান মঈনদ্দীন মোরশেদ চৌধুরী এসএসসি, মোহাম্মদ মোরশেদুল আলম এইচএসসি, অজয় দত্ত ও ফজলুল আজিম স্নাতক পাস। ২ নম্বর ওয়ার্ডে ফজলুল কবির চৌধুরী এবং কে এম হামিদউদ্দীন স্বশিক্ষিত, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ মাসুদ অক্ষরজ্ঞানসম্পন্ন, আবদুস ছবুর এসএসসি ও নুরুল ইসলাম এইচএসসি পাস। ৩ নম্বর ওয়ার্ডে বেলাল উদ্দীন অক্ষরজ্ঞানসম্পন্ন ও মোহাম্মদ হেলাল উদ্দীন এইচএসসি পাস। ৪ নম্বর ওয়ার্ডে সৈয়দুর রহমান ও নাছির উদ্দীন অক্ষরজ্ঞানসম্পন্ন এবং মোহাম্মদ আবদুল হালিম অষ্টম শ্রেণি পাস। ৫ নম্বর ওয়ার্ডে আবুল কালাম অক্ষরজ্ঞানসম্পন্ন, মোহাম্মদ সেলিম ও নুরুল কবির স্বশিক্ষিত, শাহ আলম অষ্টম শ্রেণি ও আবদুল আজিজ এসএসসি পাস। ৬ নম্বর ওয়ার্ডে সরওয়ার ইসলাম ও আবদুল হক অক্ষরজ্ঞানসম্পন্ন, আবু জাফর অষ্টম শ্রেণি ও মোহাম্মদ শাহাদাত হোসেন এসএসসি পাস। ৭ নম্বর ওয়ার্ডে দানু মিয়া স্বশিক্ষিত, নয়ন চৌধুরী পঞ্চম শ্রেণি, বাচা মিয়া অষ্টম শ্রেণি, রবিউল হোসেন ও মোজাম্মেল হক চৌধুরী এসএসসি পাস। ৮ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম অক্ষরজ্ঞানসম্পন্ন, মোহাম্মদ আবু তৈয়ব অষ্টম শ্রেণি ও মোহাম্মদ আকতার উদ্দীন এইচএসসি পাস। ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ খোরশেদ আলম অক্ষরজ্ঞানসম্পন্ন, জাফর আহমদ স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, মোহাম্মদ জসিম উদ্দীন ও সাখাওয়াত হোসেন চৌধুরী স্বশিক্ষিত, মোহাম্মদ লোকমান হাকিম অষ্টম শ্রেণি ও শেখ মুজিবুর রহমান এসএসসি পাস।
১ নম্বর (ওয়ার্ড ১, ২ ও ৩) সংরক্ষিত ওয়ার্ডে বেবী আকতার অক্ষরজ্ঞানসম্পন্ন ও খোরশেদা বেগম এসএসসি পাস। ২ নম্বর (ওয়ার্ড ৪, ৫ ও ৬) সংরক্ষিত ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস অক্ষরজ্ঞানসম্পন্ন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)। ৩ নম্বর (ওয়ার্ড ৭, ৮ ও ৯) সংরক্ষিত ওয়ার্ডে হাছনারা বেগম এসএসসি ও জাহানারা বেগম এইচএসসি পাস।
এ ব্যাপারে সচেতন নাগরিক কমিটি (সানক) পটিয়ার সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর বলেন, একজন জনপ্রতিনিধির শিক্ষিত হওয়া জরুরি। তাঁকে অাইন বুঝতে হয়। তা ছাড়া মানুষের সেবা নিশ্চিত করতেও শিক্ষাগত যোগ্যতা দরকার।