স্নেহস্পর্শী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো অন্যায় করলে মা কখনো আমাদের গায়ে হাত তোলেননি। আমাদের বুঝিয়েছেন অন্যায় কাজটি করা উচিত হয়নি। আমার মা বিশ্বাস করেন সন্তানকে মারলে সে আরও অবাধ্য হয়ে যাবে। সন্তানকে বোঝাতে হবে কোন কাজটি ভালো কোন কাজটি মন্দ। আমি যখন পড়তে বসতে চাইনি, তখন মা বলতেন, শোনো, সহায়-সম্পত্তির সবকিছুর ভাগ আছে কিন্তু বিদ্যার ভাগ কখনো কাউকে দেওয়া লাগবে না। কথাটি শোনার পরই পড়তে বসতে চলে যেতাম। ছোটবেলায় কখনো তিনি আমাদের ভাইবোনের হাতে নগদ টাকা দেননি। আমার মায়ের কাছে যা চেয়েছি, তাই তিনি দিয়েছেন। ব্যবহারই মানুষের বংশের পরিচয়—এ কথাটি প্রায়ই বলেন মা। মা আমাকে বলেন, কখনো কারও কোনো অপকার করবে না। আমি যদি একজন ভালো মানুষ হিসেবে সবার কাছে পরিচিত হয়ে উঠতে পারি, তার পুরো কৃতিত্বই আমার মায়ের।