স্পষ্ট স্বপ্নদ্রষ্টার সাফল্য বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুমের মধ্যে স্বপ্ন সবাই কম-বেশি দেখেন। কোনো কোনো স্বপ্ন মনে থাকে, আবার কোনোটি স্মৃতি থেকে মুছে যায়। কেউ কেউ আবার হালকা ঘুমের ঘোরে স্বপ্ন দেখার সময় টের পান, তাঁরা আসলে স্বপ্নের মধ্যে রয়েছেন। যুক্তরাজ্যের লিংকন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ ধরনের মানুষকে ‘স্পষ্ট স্বপ্নদ্রষ্টা’ আখ্যা দিয়েছেন। তাঁরা দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের ব্যাপারে অন্যদের তুলনায় বেশি সাফল্য পেয়ে থাকেন। ১৮ থেকে ২৫ বছর বয়সী ৬৮ জনের ওপর পরিচালিত নতুন এক গবেষণায় মিলেছে এ তথ্য। এ-সংক্রান্ত প্রতিবেদনটি ড্রিমিং সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ওই গবেষণায় অংশগ্রহণকারীদের ৩০টি শব্দজট খুলতে দেওয়া হয়। তিনটি শব্দের সঙ্গে সাযুজ্য রেখে চতুর্থ একটি শব্দ দিয়ে তাঁদের সেটি খুঁজে বের করতে বলা হয়। এ ক্ষেত্রে ‘স্পষ্ট স্বপ্নদ্রষ্টারা’ ২৫ শতাংশের বেশি শব্দজট খুলেতে পেরেছেন। হিন্দুস্তান টাইমস।