
যা গরম পড়তেছে, এই গরম আর কয় দিন থাকলে মেধাবী হইয়া যাব! আরে, এইটা তো স্ট্যাটাস দেওয়া যায়, অনেক ‘হা হা’ রিঅ্যাক্ট পড়বে!

কাটাপ্পা বাহুবলীকে কেন মারছে জানেন? আমি জানি, বলব?
কেন মারছে জানি না। তবে তুমি স্পয়লার দিলে বাকিরা জানবে যে আমি তোমাকে কেন মারছি!

ঘরের ফ্লোর ভিজছে তাই এভাবে চলতে হচ্ছে। ভাগ্য ভালো বাকিদের মতো আমাদের ফ্লোরও ভিজছে! নয়তো ফেসবুকে মুখ দেখাতে পারতাম না!

হঠাৎ করে ফেসবুকের স্ট্যাটাসে লাইক আর কমেন্ট কইমা গেছে, সমাজে আমার আর দাম থাকল না!

আপনি তো ফেসবুক সেলিব্রিটি। কীভাবে লাইক-কমেন্ট বাড়াব, একটা উপায় বলেন।

আরে বোকা ‘নোয়াখালী বিভাগ চাই’ লিখে স্ট্যাটাস দাও, এরপর দেখবা কেমনে লাইক-কমেন্ট বাড়ে!

‘নোয়াখালী বিভাগ চাই’ লিখে স্ট্যাটাস দেওয়ার পরপরই জাকারবার্গ আমার আইডি ফেক ভাইবা ডিজঅ্যাবল কইরা দিছে। এই জাকারবার্গের বাড়ি মনে হয় কুমিল্লায়!

আপনার কথা শুইনা আমার আইডি গেলগা। আপনারটা যায় নাই ক্যান?
কারণ, আমার আইডির নাম আমার নামে নাই।
আপনার আইডির নাম কী?
আমার আইডির নাম ‘রস+আলোর ফ্যান’।