প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঁটু মুড়িয়ে ক্ষিপ্র ভঙ্গিতে তাকিয়ে আছে স্পাইডারম্যান। শরীরটা টানটান, চাউনি তীক্ষ! সামনেই বিপদ, ঝাঁপিয়ে পড়ল বলে! কিন্তু এই স্পাইডারম্যানের সামনে নেই কোনো বিপদ, নেই অতিমানবীয় ক্ষমতাও। সামান্য টিকটিকি এটা। সামান্য বললে বোধ হয় অন্যায়ই হয়। কারণ, মোয়ানজা ফ্ল্যাট হেডেড আগামা নামের এই প্রাণীর চেহারা-সুরত কমিক চরিত্র স্পাইডারম্যানের সঙ্গে কী অদ্ভুত মিল, দেখুন! আফ্রিকার জঙ্গলেই মূলত এদের বাস। আলোকচিত্রী ক্যাসিও লোপেস ছবির এই স্পাইডারম্যান টিকটিকির দেখা পেয়েছিলেন কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল পার্কে। ডেইলি মেইল।