ইংরেজি ভাষায় ভালো জ্ঞান যোগ্যতা বাড়াতে সহায়তা করে। এই যোগ্যতা উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি ভালো চাকরি পেতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নগরের জিইসি মোড় এলাকায় অবস্থিত ইংরেজি শিক্ষাপ্রতিষ্ঠান স্পিকার্স কাউন্সিলে আইইএলটিএস পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত ২১ মার্চ সন্ধ্যায় প্রতিষ্ঠানের কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সাইফুর রহমান, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ইফতেখারুল আজম, স্পিকার্স কাউন্সিলের পরিচালক ইমরান আহমেদ, রিলেশনশিপ ম্যানেজার ইকরাম মোরশেদ ও অপারেশন ম্যানেজার তাসমীম হোসেন।
প্রসঙ্গত, স্পিকার্স কাউন্সিলে গত ২৯ জানুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরীক্ষায় যথাক্রমে ১৪ ও ১২ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে আমা উদানি রত্নাভিরা ও মোহাম্মদ রাফিউল ৮, রুবায়েত ওমর ৭ দশমিক ৫, মোহাম্মদ সাজ্জাদুল, প্রবীনা মাকাই ও আলেয়া সামিয়া ৭ পয়েন্ট স্কোর অর্জন করেন। বিজ্ঞপ্তি।