স্প্রেড দ্য লাইট
আমরা গত বছরের ইন্টারনেট উৎসব থেকে পেয়েছিলাম ১০২ জন আই-জিনিয়াসকে। এরই পথ ধরে এই বছরের মূল উৎসবের আগে সারা দেশে ইন্টারনেটের আলো ছড়িয়ে দিতে আই-জিনিয়াসরা এগিয়ে এসেছে। বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে আই-জিনিয়াসরা ইন্টারনেটের আলো তাদের আশপাশের মানুষজনকে হাতে-কলমে দেখিয়েছে কীভাবে ইন্টারনেট জীবনকে বদলে দিতে পারে। শুধু তা-ই নয়, তারা আমাদের প্রত্যাশার অনেক বাইরে গিয়ে এমন অনেক কিছুই করেছে, যা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে অনেকটা এগিয়ে দেবে।বাংলাদেশের অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত অঞ্চলের শিক্ষার্থীরা, যাদের তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা খুব একটা পরিষ্কার না, তারা খুব কাছে থেকে দেখতে পেয়েছে মোবাইল ইন্টারনেট তাদের জীবনে কতখানি দরকারি। আর দেখেছে কী করে মোবাইল ইন্টারনেটের শক্তিকে কাজে লাগিয়ে তাদের খুব কাছের বন্ধু আই-জিনিয়াস হয়ে যায়। তাদের এই বন্ধুই এবার তার দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রামীণফোন আর প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় নানা ধরনের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবে। তারা নিজে থেকে বিভিন্ন ধরনের অ্যাপলিকেশন তৈরি করতে পারবে। এই ১০২ জন আই-জিনিয়াস তাদের কর্মচঞ্চলতা আর সৃষ্টিশীলতা দিয়ে আমাদের উৎসবকে নানা রঙে বর্ণিল করে তুলছে।তারা সারা বছর গ্রামীণফোন আর প্রথম আলোর এই যৌথ উদ্যোগের বিভিন্ন পর্বে অংশ নেবে। এরই ধারাবাহিকতায় গত ২৭ মে থেকে শুরু হয়েছে ‘স্প্রেড দ্য লাইট’ কার্যক্রম। ‘স্প্রেড দ্য লাইট’-এর মজাটা হলো, আমাদের সব আই-জিনিয়াস বন্ধু, তাদের এলাকায় নিজেদের ইটারনেট দূত হিসেবে প্রতিষ্ঠা করেছে। তাদের কাছে রয়েছে এক জাদুকরী শক্তি। এর ফলে তারা তাদের আশপাশের যেকোনো মানুষ, যাঁরা কখনোই ইন্টারনেট ব্যবহার করেননি, তাঁদের ৩ মেগাবাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে পারবেন। এতে করে তাঁরা ইন্টারনেট সম্পর্কে ধারণা পাবেন। আবার ইন্টারনেট-শক্তিকে কাজে লাগিয়ে তাঁরা সামগ্রিক উন্নতিতে ভূমিকা রাখতে পারবেন।আমরা বিশ্বাস করি, শহর আর গ্রামের মধ্যে দূরত্ব কমিয়ে আনবে ‘স্প্রেড দ্য লাইট’। এই কার্যক্রমের একটি দীর্ঘমেয়াদি কল্যাণ আছে। গ্রামীণফোন আর প্রথম আলো এ বছর হাতে-কলমে ইন্টারনেট শিক্ষা কার্যক্রম হিসেবে আরও শুরু করেছে ‘আই-ক্যাম্প’, সেখানেও আমাদের আই-জিনিয়াস বন্ধুরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে হাতে-কলমে তাদের বন্ধুদের শিক্ষা দেবে।অল্প কিছু দিনের মধ্যেই সারা দেশের স্কুলে আবার শুরু হবে ইন্টারনেট উৎসব। তার চর্চা এখন থেকেই শুরু করতে পারবে আমাদের বন্ধুরা।