স্প্ল্যাশ ক্রিয়েটিভ ইনস্টিটিউটের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন, ইন্টেরিয়র, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও সম্পাদনাতে দক্ষ জনশক্তি তৈরি করতে নগরীর এমএম আলী রোডে স্প্ল্যাশ ক্রিয়েটিভ ইনস্টিটিউট নামে একটি নতুন প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে ৮ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন ও টেক্সটাইল ডিজাইনার চন্দ্রশেখর সাহা, ফ্যাশন ডিজাইনার শিমুল খালেদ ও রওশন চৌধুরী। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ বিন খালেদ বলেন, ‘মেধা, যোগ্যতা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তুলতে এ ইনস্টিটিউট প্রতিশ্রুতিবদ্ধ।’চন্দ্রশেখর সাহা ফ্যাশন ডিজাইনিং কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ফ্যাশন ডিজাইনিংয়ের বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষার্থীদের ধারণা দেন। এরপর প্রথম ব্যাচের পরিচিতি ক্লাসে শিক্ষক সঞ্জীত রায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।