প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা ধার নেওয়ার সময়
দোস্ত, দুই হাজার টাকা ধার দে।
ধার দিলে ফেরত দেস না তুই। তোকে আর ধার দিতেছি না।
গেম অব থ্রোনসের আজকে সকালে রিলিজ হওয়া এপিসোড দেখছস?
না।
তাইলে তাড়াতাড়ি ধার দে, নাইলে স্পয়লার দিয়ে দিলাম কিন্তু!
নে ভাই, টাকা নে, তবু স্পয়লার দিস না!

দুই সপ্তাহ পর
দোস্ত, টাকা নিছিলি, সেটা ফেরত দে।
গেম অব থ্রোনসের নতুন এপিসোড দেখছস?
না।
তাইলে তাড়াতাড়ি এখান থেকে ভাগ, নাইলে স্পয়লার দিলাম!
যাইতেছি, এই সিজন শেষ হওয়ার পরই টাকা ফেরত নিতে আসব।

গেম অব থ্রোনসের সিজন শেষ হওয়ার পর
আমার টাকা ফেরত দে।
না, দিমু না।
কেন?
এত দিন ধরে যে তোরে স্পয়লার দিলাম, সেটার একটা মূল্য আছে না? সেটার সঙ্গে কাটাকাটি।