স্বকাল শিশুসাহিত্য সংসদের আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া বলেছেন, ‘কিশোরদের স্বপ্ন দেখাতে হবে। তাদের মা-মাটি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। এ জন্য লেখকের সাধনা দরকার।’ তিনি গত ২৮ এপ্রিল চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে স্বকাল শিশুসাহিত্য সংসদের ১৮৫তম আসরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সিতাংশু করের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। অরুণ শীলের সঞ্চালনে এতে কবিতা ও ছড়া পাঠ করেন জসীম মেহবুব, উৎপল কান্তি বড়ুয়া, আবুল কালাম, তালুকদার হালিম, সনজিত দে, আমান উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।