স্বপ্ন একটি বিশেষ মানসিক অবস্থা, যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে। এটি ধারাবাহিক কতগুলো ছবি বা আবেগের সমষ্টি, যা ঘুমের মধ্যে আমাদের মনের মধ্যে আসে। সাধারণত স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠার পাঁচ মিনিটের মধ্যেই অর্ধেক এবং ১০ মিনিটের মধ্যে স্বপ্নের প্রায় ৯০ শতাংশই আমরা ভুলে যাই। আমরা স্বপ্নে তাদেরই দেখি, যাদের আমরা চিনি। অনেক সময় স্বপ্নে অচেনা কাউকে দেখলেও সে আসলে অনেক আগে দেখা আপনার ভুলে যাওয়া কোনো ব্যক্তি। আমাদের স্বপ্ন দেখা ঘটনাগুলোর মধ্যে নেতিবাচক ও উদ্বেগজনক ঘটনার সংখ্যাই বেশি। কেউ তাড়া করছে, দৌড়াতে না-পারা, ওপর থেকে পড়ে যাওয়া, মৃত মানুষকে জীবিত দেখা, দুর্ঘটনায় পড়া কিংবা পরীক্ষায় ফেল করা—সাধারণত বেশির ভাগ সময়ে এসব ঘটনাই আমরা স্বপ্নে দেখি। নাক ডাকার সময় মানুষ কোনো স্বপ্ন দেখে না! আর বেশির ভাগ সময় ভোর রাতে আমরা অপেক্ষাকৃত দীর্ঘ স্বপ্ন দেখি। তিন বছর বয়স পর্যন্ত শিশুরা নিজেদের নিয়ে কোনো স্বপ্ন দেখে না। একটি শিশুর স্বপ্নের দৈর্ঘ্য প্রাপ্তবয়স্ক একজন লোকের স্বপ্নের দৈর্ঘ্যের চেয়ে ছোট। এক জরিপে ১২ শতাংশ লোক বলেছে, তাদের দেখা স্বপ্ন ‘সাদা-কালো’। সাধারণত অন্তঃসত্ত্বা নারীরা অন্যদের চেয়ে স্বপ্নের কথা বেশি মনে রাখতে পারেন। একজন স্বাভাবিক মানুষ বছরে গড়ে এক হাজার ৪৬০টি স্বপ্ন দেখে (প্রতি রাতে চারটি হিসাবে)।ওয়েবসাইট অবলম্বনেসামসুল আলম