স্বপ্ন আর দ্রোহের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ নাটক সূর্য সেন-এর দৃশ্য
শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ নাটক সূর্য সেন-এর দৃশ্য

অগ্নিযুগের বীর বিপ্লবী সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন ও তাঁর অনুগামী বিপ্লবীদের আত্মত্যাগ রক্তাক্ষরে লেখা রয়েছে ইতিহাসের পাতায়। তাঁরা জাতির জন্য স্বাধীন মানচিত্রের স্বপ্ন নিয়ে বিসর্জন দিয়েছেন নিজেদের জীবন। বিপ্লবীদের আত্মত্যাগের ঘটনাপঞ্জি নিয়ে তৈরি হয়েছে নাটক সূর্য সেন। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর প্রযোজনায় নাটকটি ২৩ নভেম্বর নগরের শিল্পকলা একাডেমী মিলনায়াতনে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয়।
১৯১৭ থেকে ১৯৩৩ সাল। ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল সময়। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা ঘটিয়েছেন নানা ঘটনা। সেসব ঘটনার সমন্বয়ে তৈরি হয়েছে নাটকটি। নাটকে উঠে এসেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বদেশপ্রেমী মানুষের বিপ্লব, আত্মত্যাগ ও রক্তাক্ত জীবনের কথা।
নাটকটি রচনা করেছেন শোভনময় ভট্টাচার্য। নির্দেশনায় ছিলেন মোসলেম উদ্দিন সিকদার। সুর ও আবহসংগীত পরিকল্পনায় ছিলেন ডা. দীপংকর দে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামসুল কবির, শাহীনুর সরওয়ার, সুজিত দাশ, সাইফুল ইসলাম, তৌহিদ হাসান, নাজিম উদ্দিন, বিটু ভৌমিক, আসিফ নেওয়াজ, বাপ্পী হায়দার, পরিতোষ দাশ, জাহিদুল ইসলাম ও ইসরাত নূর প্রমুখ।