প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্ন দেখলে আপনি সকালে উঠে তা মনে করতে পারেন? হয়তো পারেন, হয়তো পারেন না। ইসরায়েলের আলোকচিত্রী রণেন গোল্ডম্যান কিন্তু ঠিকই মনে করতে পারেন তাঁর স্বপ্নের কথা। কেবল মনে করেই তিনি ক্ষান্ত নন, স্বপ্নগুলোকে ক্যামেরাবন্দী করেন এই ৩২ বছর বয়সী! কীভাবে? নমুনা দেখুন ছবিগুলোতেই। স্বপ্নের পাত্রপাত্রী ও পরিবেশের ছবি তুলে ফটোশপে সেগুলোতে জুড়ে দেন নানা কিছু। তারপরই তাঁর স্বপ্ন হয়ে ওঠে জলজ্যান্ত! ছয় বছর ধরে এমন স্বপ্ন—আলোকচিত্র নিয়ে কাজ করছেন রণেন। এই আলোকচিত্রগুলো প্রকাশ করেছেন সম্প্রতি। আর এই আলোকচিত্রমালার শিরোনাম দিয়েছেন ‘দ্য সুররিয়ালিস্টিক পিলো’। ডেইলি মেইলজার্মান আলোকচিত্রী সারাহ ইলেনবার্গ। একটু ‘কায়দা করে’ ফলমূল আর শাকসবজির দারুণ সব ছবি তোলেন তিনি। ৩৬ বছর বয়সী এই শিল্পী আমাদের চিরচেনা ফল আর সবজিগুলোকেই আবিষ্কার করেছেন নতুন আঙ্গিকে! ডিমিল্কড