স্বপ্ন ছড়ানো বিদ্যালয়টি পেল না সরকারি সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীর দুর্গম এলাকার মেয়ে নাহিদা সুলতানার স্বপ্ন চাকরি করে নিজের পায়ে দাঁড়াবে। অথচ পঞ্চম শ্রেণীতেই শেষ হয়ে যেতে পারত নাহিদার শিক্ষাজীবন। দশম শ্রেণীর ছাত্রী নাহিদা এখন বিদ্যালয় পেরিয়ে কলেজে যাওয়ার স্বপ্ন দেখছে। কেবল নাহিদা নয়, এ এলাকার অনেক মেয়ের বড় হওয়ার স্বপ্ন টিকিয়ে রেখেছে একটি বিদ্যালয়। বাঁশখালী সদর থেকে উপকূলীয় চাঁপাছড়ি গ্রাম প্রায় ১৮ কিলোমিটার দূরে। এলাকার বেশির ভাগ মানুষই হতদরিদ্র। ঝড়-ঝঞ্ঝাট ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই চলে তাঁদের। পিছিয়ে পড়া এ জনপদে বাতিঘরের মতো শিক্ষার আলো বিলিয়ে যাচ্ছে কামাল উদ্দিন চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়। সম্পূর্ণ ব্যক্তিগত চেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন প্রবীণ আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের ছাত্রীসংখ্যা ২৫০ এবং শিক্ষক আছেন ১৫ জন। বিদ্যালয়ের ব্যয় পুরোপুরি বহন করতে হয় কফিল উদ্দিনকে। কিন্তু এমপিওভুক্ত না হওয়ায় বিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত শিক্ষক ও অভিভাবকেরা।বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর পশ্চিম বাঁশখালীর উপকূলবাসী পরিবারগুলো তাঁদের কন্যাসন্তানকে বিদ্যালয়ে পাঠাতে আগ্রহী হয়ে উঠেছেন। নাহিদা সুলতানা প্রথম আলোকে জানায়, ‘আমার বাবা গরিব কৃষক, অন্যের জমি চাষ করে পরিবারের খরচ মেটান। পড়াশোনার খরচ চালানোর মতো সামর্থ্য বাবার নেই।বাড়ির পাশে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় আমি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পেরেছি। এখন আমি দশম শ্রেণীতে পড়ছি।কলেজে যাওয়ারও স্বপ্ন দেখছি। আমার মতো অনেক গরিব পরিবারের মেয়েরাও এ বিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে।’সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়টি নিয়ে এলাকাবাসীর গর্ব ও হতাশা—দুই-ই আছে। তাঁরা মনে করেন, এককভাবে একজন ব্যক্তির ওপর খরচের ভার চাপিয়ে দেওয়া উচিত নয়, সরকারকেও এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আইনজীবী কফিল উদ্দিন মানুষ গড়ার দায়িত্ব বাঁশখালীর দুর্গম এলাকার মেয়ে নাহিদা সুলতানার স্বপ্ন চাকরি করে নিজের পায়ে দাঁড়াবে। অথচ পঞ্চম শ্রেণীতেই শেষ হয়ে যেতে পারত নাহিদার শিক্ষাজীবন। দশম শ্রেণীর ছাত্রী নাহিদা এখন বিদ্যালয় পেরিয়ে কলেজে যাওয়ার স্বপ্ন দেখছে। কেবল নাহিদা নয়, এ এলাকার অনেক মেয়ের বড় হওয়ার স্বপ্ন টিকিয়ে রেখেছে একটি বিদ্যালয়। বাঁশখালী সদর থেকে উপকূলীয় চাঁপাছড়ি গ্রাম প্রায় ১৮ কিলোমিটার দূরে। এলাকার বেশির ভাগ মানুষই হতদরিদ্র। ঝড়-ঝঞ্ঝাট ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই চলে তাঁদের। পিছিয়ে পড়া এ জনপদে বাতিঘরের মতো শিক্ষার আলো বিলিয়ে যাচ্ছে কামাল উদ্দিন চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়। সম্পূর্ণ ব্যক্তিগত চেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন প্রবীণ আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের ছাত্রীসংখ্যা ২৫০ এবং শিক্ষক আছেন ১৫ জন। বিদ্যালয়ের ব্যয় পুরোপুরি বহন করতে হয় কফিল উদ্দিনকে। কিন্তু এমপিওভুক্ত না হওয়ায় বিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত শিক্ষক ও অভিভাবকেরা।বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর পশ্চিম বাঁশখালীর উপকূলবাসী পরিবারগুলো তাঁদের কন্যাসন্তানকে বিদ্যালয়ে পাঠাতে আগ্রহী হয়ে উঠেছেন। নাহিদা সুলতানা প্রথম আলোকে জানায়, ‘আমার বাবা গরিব কৃষক, অন্যের জমি চাষ করে পরিবারের খরচ মেটান। পড়াশোনার খরচ চালানোর মতো সামর্থ্য বাবার নেই।বাড়ির পাশে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় আমি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পেরেছি। এখন আমি দশম শ্রেণীতে পড়ছি।কলেজে যাওয়ারও স্বপ্ন দেখছি। আমার মতো অনেক গরিব পরিবারের মেয়েরাও এ বিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে।’সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়টি নিয়ে এলাকাবাসীর গর্ব ও হতাশা—দুই-ই আছে। তাঁরা মনে করেন, এককভাবে একজন ব্যক্তির ওপর খরচের ভার চাপিয়ে দেওয়া উচিত নয়, সরকারকেও এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আইনজীবী কফিল উদ্দিন মানুষ গড়ার দায়িত্ব নিজকাঁধে তুলে নিয়েছেন। এলাকার অনগ্রসর মেয়েদের কথা চিন্তা করে এবং কয়েকজন শিক্ষানুরাগীর পরামর্শে নিজের দুই একর জমিতে তিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পড়াশোনার জন্য ছাত্রীদের কর্তৃপক্ষকে কোনো ফি দিতে হয় না। শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা এবং অবকাঠামোগত উন্নয়ন খরচ এককভাবে কফিল উদ্দিনকে বহন করতে হচ্ছে। তাজুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, ‘পশ্চিম বাঁশখালী বঙ্গোপসাগরের তীরবর্তী একটি অনগ্রসর জনপদ। অন্ধকার যুগের সঙ্গে আমাদের এলাকার তুলনা চলে। যাঁদের সামর্থ্য আছে তাঁরা মেয়েদের শহরের বিদ্যালয়ে পাঠিয়ে দেন। হতদরিদ্র পরিবারের মেয়েরা সবসময় শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। কামাল উদ্দিন চৌধুরী বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার পর পশ্চিম বাঁশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।’স্থানীয় সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা শাহ-ই-জাহান চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নারীশিক্ষার প্রসারের জন্য কামালউদ্দিন বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নারীশিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছেন। অথচ আমার এলাকার এ প্রতিষ্ঠান সরকারি কোনো সুযোগ-সুবিধা পাচ্ছে না। একজন আইনজীবী ছয় বছর ধরে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাসহ যাবতীয় খরচ বহন করছেন। বিদ্যালয়টি এমপিওভুক্ত করতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।’জানা গেছে, শিক্ষামন্ত্রীর কাছে এ বিষয়ে একজন মন্ত্রী ছাড়াও চট্টগ্রামের সাংসদ ও রাজনৈতিক ব্যক্তিরা চিঠি দিয়েছেন। এ ব্যাপারে এখনো কোনো সাড়া মেলেনি বলে জানা গেছে। সর্বশেষ আওয়ামী লীগের সাংসদ ফরিদা রহমান শিক্ষামন্ত্রীর কাছে একটি চিঠি দেন। এতে তিনি বিদ্যালয়টিকে এমপিওভুক্ত করতে সুপারিশ করেন। কামাল উদ্দিন বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ-দশম শ্রেণী পর্যন্ত ছাত্রী ভর্তির সুযোগ আছে। এলাকার পিছিয়ে পড়া, অনুন্নত ও হতদরিদ্র পরিবারের মেয়েরা সেখানে পড়ার সুযোগ পাচ্ছে। একসময় এ অঞ্চলের মেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। এখন দলে দলে মেয়েরা বিদ্যালয়ে যায়। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমানভাবে তাঁদের অংশ নিতে দেখা যায়। বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার প্রথম আলোকে বলেন, ‘কামাল উদ্দিন চৌধুরী বিদ্যালয়ে সরকারি বরাদ্দ দেওয়ার ব্যাপারে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। প্রশাসন বিষয়টি বিবেচনা করবে বলে আমাকে আশ্বাস দিয়েছেন। আমরা আসলে আশ্বাস নয়, সরকারি বরাদ্দ ও বিদ্যালয়টি এমপিওভুক্ত করতে জোর দাবি জানাচ্ছি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়রঞ্জন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কফিল উদ্দিন চৌধুরীর জীবদ্দশায় বিদ্যালয় নিয়ে কোনো চিন্তা নেই। তিনি এককভাবে সব কিছু করে যাচ্ছেন। কিন্তু একজন ব্যক্তিরও অনেক সীমাবদ্ধতা থাকে। তা চিন্তা করেই সরকারের উচিত বিদ্যালয়টিকে এমপিওভুক্ত করা। কর্তৃপক্ষ এমপিওভুক্ত করার শর্তাবলি পূরণ করেছে। যেমন বিদ্যালয়ের পুকুর, মাঠ, বাগান ও অন্যান্য অবকাঠামোসহ সব আছে। বিদ্যালয়ের ক্যাম্পাসে একটি মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। সবকিছু বিদ্যালয়ের নামে নিবন্ধন করা আছে। তাই স্থানীয় লোকজন জরুরি ভিত্তিতে সরকারি হস্তক্ষেপ প্রত্যাশা করেছে। সরকার এগিয়ে এলে এ অনগ্রসর এলাকার মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তার আর কোনো কারণ থাকবে না।’