স্বপ্ন জিইয়ে রাখলেন ১৯ তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও চোখে স্বপ্ন অভিনেতা হওয়ার। আবার কেউ চান মডেল হতে। স্বপ্ন সফলে মঞ্চে দাঁড়ালেন ৩৬ তরুণ। বিচারকদের চুলচেরা বিশ্লেষণ। অবশেষে স্বপ্ন জিইয়ে রেখে টিকে থাকলেন ১৯ জন।থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ১০ অক্টোবর হয়ে গেল পোর্ট্রেট আয়োজিত মি. চিটাগং ২০১১ প্রতিযোগিতার নমিনেশন রাউন্ড। স্বপ্ন মানুষকে সৃষ্টিশীল করে, জন্ম দেয় নতুন আকাঙ্ক্ষার।বিচারকের মুখোমুখি দাঁড়িয়ে যেন সে কথাই জানিয়ে দিলেন প্রতিযোগীরা। চারটি কিউতে প্রতিযোগীরা নিজেদের উপস্থাপন করেন। ক্যাটওয়াক, শুদ্ধ উচ্চারণসহ নানা বিষয়ে দেখান তাঁদের যোগ্যতা। অবশেষে বিচারকেরা নির্বাচন করলেন ১৯ জনকে। পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত প্রতিযোগীরা হলেন পারভেজ, ইমরান, রনি, আকাশ, সবুজ, আরমান, ইরফান, রিফাত, ইসতিয়াক, আফজল, আসিফ, সাইদ, রিজন, ওমর, সম্রাট, আমিরুল, বিপ্লব, মুরশেদ ও তমাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্ত্তী। বিচারক প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার ও সুব্রত দে।অনুষ্ঠানে কোরিওগ্রাফি সমন্বয় করেন তানভীর আহম্মদ। উল্লেখ্য, অডিশন রাউন্ড থেকে উঠে আসা ৩৬ প্রতিযোগী নিয়ে চলে পক্ষকালব্যাপী গ্রুমিং রাউন্ড। কোরিওগ্রাফার জিয়া দাদার তত্ত্বাবধানে তাঁদের দেওয়া হয় প্রশিক্ষণ। শেখানো হয় মিডিয়ায় কাজ করার নানা কৌশল।