স্বপ্ন তো দেখার জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনই অসংখ্য চিঠি ও ই-মেইল আসছে ‘মুহম্মদ জাফর ইকবাল সমীপেষু’ বিভাগে। লেখাপড়া, স্বপ্ন, জীবন-জীবিকাসহ বিচিত্র সব বিষয় নিয়ে প্রশ্ন এসেছে তরুণদের কাছ থেকে। স্বপ্ন নিয়ে ১৭ ফেব্রুয়ারি সংখ্যায় অল্প কিছু উত্তর ছাপা হয়েছিল। আজ ছাপা হলো আরও কিছু। ভবিষ্যতেও ছাপা হবে আরও উত্তর।মুহম্মদ জাফর ইকবাল সমীপেষু অনেক বড় স্বপ্ন দেখলে এবং সেটি ভেঙে গেলে দুঃখ অনেক বেশি হয়। তাই বলে কি আমরা বড় স্বপ্ন দেখব না?তামান্নাআকুয়া, ময়মনসিংহ।দেখব। স্বপ্ন তো দেখার জন্য, এটা ভাঙবে কেমন করে? আমরা পাঁচজন আপনার উপন্যাসের পোকা। বিশেষ করে অ্যাডভেঞ্চারগুলো পড়ে আমরা নিজেদের সেসব চরিত্র হিসেবে কল্পনা করি। তা ছাড়া অ্যাডভেঞ্চারের পিপাসা আমাদের কাছে সাত সিন্ধু জলেরও বেশি। তবে সমস্যা হলো, আমাদের হাতে কোনো অভিযানই আসে না। আপনি কি আমাদের এ সমস্যার সমাধান দিতে পারেন? দস্যি কজনকুষ্টিয়া।অপেক্ষা করো, আসবে। যদি না আসে, তাহলে একদিন রাতের অন্ধকারে যখন টিপটিপ করে বৃষ্টি পড়বে, তখন ঘরের দরজা-জানালা বন্ধ করে মোমবাতির আলোয় সারা রাত জেগে তোমার গণিত বইয়ের সব অঙ্ক করে ফেলো। (আমার কাছে এটা মোটামুটি একটা অ্যাডভেঞ্চার!) আমরা চার বন্ধু মিলে আপনার প্রকাশিত গ্রন্থের একটা তালিকা করছি। আপনার মোট গ্রন্থের সংখ্যা কটি।আলম আহমেদজিগাতলা, ঢাকা।মোট ১০৯। যৌথভাবে লেখা, শিশুতোষ, সংকলন, ইংরেজিতে অনুবাদ—এ রকম সবগুলো ধরা হলে ১৩৬। আমি অষ্টম শ্রেণীর ছাত্রী। প্রতিমাসেই আমার জীবনের লক্ষ্য বদলে যায়! এ পর্যন্ত আমার জীবনের লক্ষ্য ৩০-৪০ বার বদল হয়েছে। এখন টিকে আছে মাত্র দুটি লক্ষ্য— ১. পদার্থবিজ্ঞানের অধ্যাপক হওয়া এবং ২. প্রকৌশলী হওয়া। আমার প্রশ্ন হলো, আমি কোনটা হব? আমার তো দুটোই হওয়ার খুব ইচ্ছা। আমি একসঙ্গেই কি দুটো হতে পারব?‘হাকার—বিন!’ঠিকানা প্রকাশে অনিচ্ছুকপারবে। পল ডিরাক তড়িত্ প্রকৌশলী হয়েও পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, মানুষ সৃষ্টি হয়েছে বিবর্তনবাদ থেকে। আমার এই বিশ্বাস কতটুকু যুক্তিসংগত?নিলয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।আসলে এটা বিশ্বাসের ব্যাপার নয়, এটা হচ্ছে বৈজ্ঞানিক প্রমাণ ও যুক্তি-তর্কের ব্যাপার। বিবর্তনবাদের পেছনে যথেষ্ট প্রমাণ ও যুক্তি আছে। ক্ষুদ্র জীবাণু থেকে মানুষ—সবাই একই ধরনের জেনেটিক কোডিং দিয়ে তৈরি। এটাই কি যথেষ্ট বড় প্রমাণ নয়? আমি গণিত বুঝি ঠিকই, করিও। কিন্তু পরীক্ষায় কাঙ্ক্ষিত নম্বর পাই না। গণিতে দক্ষ হতে কী করব?মুবাশশির আলম খাননবম শ্রেণী, সরকারি উচ্চবিদ্যালয়, নওগাঁ।তুমি যেহেতু গণিত বোঝ এবং করতে পারো, কাজেই ধরে নেওয়া যায় যে তুমি গণিতে যথেষ্ট দক্ষ। এখন শুধু পরীক্ষায় যথেষ্ট নম্বর তোলাটা শিখতে হবে। খুবই সোজা, আত্মবিশ্বাস নিয়ে ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। আমি একজন নবীন লেখক। নতুন লেখক বলে প্রকাশকেরা আমার বই প্রকাশ করতে চান না, অথচ আমার প্রচণ্ড ইচ্ছা লেখক হওয়ার। পর্যাপ্ত অর্থ নেই হাতে। কী করি?মোহাম্মদ শহীদুল্লাহশ্যামগঞ্জ বাজার, ময়মনসিংহ।লেখক হওয়ার সঙ্গে বই প্রকাশের কোনো সম্পর্ক নেই। ধরা যাক, তোমার অনেক টাকা। সে টাকা দিয়ে তুমি বই ছাপিয়ে বসে থাকলে, কিন্তু তোমাকে চেনে না বলে কেউ তোমার কোনো বই কিনল না; তখন কী করবে? কাজেই আগে পত্রপত্রিকা, ইন্টারনেটের ব্লগে লেখালেখি করে নিজেকে পরিচিত করো, তখন প্রকাশকেরাই তোমার পেছন পেছন ঘুরবে। আমি গল্প, উপন্যাস, নাটক ও পত্রিকায় লেখালেখি করতে চাই। লেখালেখি করার জন্য আমি কীভাবে শুরু করতে পারি, পরামর্শ দেবেন।আব্দুর রবতারাগঞ্জ, রংপুর।পড়ো। যত বেশি পড়বে, তত ভালো লিখবে।