স্বপ্ন নিয়ে-CATECH টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট কুইজের পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বপ্ন নিয়ে-CATECH টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট’-এর তিন পর্ব ও মেগা পর্বের লটারির ড্রতে বিজয়ী ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৭ মে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটার সাথীরা জাকির জেসী ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। এ সময় উপস্থিত ছিলেন কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজির (ক্যাটেক) পাবলিক রিলেশন অফিসার জাকির এইচ তালুকদার ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, জ্যেষ্ঠ নির্বাহী মনেস অধিকারী (বিজ্ঞাপন)। তিন পর্ব ও মেগা পর্বের বিজয়ীদের উপস্থিতিতে পুরস্কার হস্তান্তর করা হয়।