স্বপ্ন রাখি লিখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র সজীব সাহার স্বপ্নটা খুব ছোট, কিন্তু সে স্বপ্ন পূরণের আনন্দটা নিশ্চয়ই অনেক বড়। তিনি লিখেছেন, ‘ইনকামের প্রথম টাকা দিয়ে মা-বাবার সঙ্গে ডাল, আলু ভর্তা দিয়ে মোটা চালের ভাত খাব।’
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র সজীব সাহার স্বপ্নটা খুব ছোট, কিন্তু সে স্বপ্ন পূরণের আনন্দটা নিশ্চয়ই অনেক বড়। তিনি লিখেছেন, ‘ইনকামের প্রথম টাকা দিয়ে মা-বাবার সঙ্গে ডাল, আলু ভর্তা দিয়ে মোটা চালের ভাত খাব।’

২৫ নভেম্বর রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল প্রথম আলোর পাঠক উৎসব। সেখানে স্বপ্ন নিয়ের আয়োজনে পাঠকেরা লিখেছেন তাঁদের স্বপ্নের কথা। প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে এসে সবার মধ্যে ভর করেছিল ‘আঠারোর উদ্যম’। পাঠকের লেখা স্বপ্নগুলো দেখে সে কথাই মনে হলো।
‘ফিচারালয়’ স্টলের কাছেই রাখা হয়েছিল একটি সাদা বোর্ড। সেখানে পাঠকেরা নিজেদের স্বপ্ন লিখেছেন, ছবি তুলেছেন, আপলোড করেছেন ফেসবুকে। কাঁধে ব্যাগ নিয়ে ঘুরতে এসেছিল ঢাকা কলেজে পড়ুয়া একদল বন্ধু। একজন আরেকজনকে ঠেলে দিচ্ছিল, ‘তুই লেখ... না না, তুই আগে লেখ...।’ শেষ পর্যন্ত দলের মধ্যে একজন সাহস করে এগিয়ে এল। ঝটপট লিখে ফেলল, ‘জাতিসংঘের মহাসচিব হব।’ দেখে অন্য বন্ধুরা হেসে টিপ্পনী কাটছিল। যাকে নিয়ে এই হাসাহাসি, সে অবশ্য পাত্তাই দিল না। বলল, ‘যেদিন হব, সেদিন দেখিস। দরজায় এসে দাঁড়িয়ে থাকবি, ঢুকতে দেব না!’

ঢাকার মৌনিতা রহমান লিখেছেন, ‘আমার স্বপ্ন একজন ফ্যাশন ডিজাইনার হওয়া।’
ঢাকার মৌনিতা রহমান লিখেছেন, ‘আমার স্বপ্ন একজন ফ্যাশন ডিজাইনার হওয়া।’

চট্টগ্রাম থেকে আসা এক পাঠক বললেন, স্বপ্ন নিয়েতে ছাপা হওয়া মানুষের সাফল্যের গল্পগুলোই ‘সাহসী স্বপ্ন’ দেখতে শিখিয়েছে। ‘সফলদের স্বপ্নগাথা’ বিভাগের লেখাগুলো তিনি কেটে কেটে জমিয়ে রাখেন, সে কথাও বললেন। কেউ বৃদ্ধাশ্রম করতে চান, কেউ পথশিশুদের নিয়ে কাজ করতে চান, কেউ চান বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম ছড়াতে। স্বপ্নসমেত ছবিগুলো ফেসবুকে আপলোড করে স্বপ্নপূরণের একটা দায়বদ্ধতাও বোধ হয় তৈরি হয়ে গেল।
কথা ছিল, নির্বাচিত দুজনের স্বপ্ন ও ছবি আমরা ছাপব। কথা অনুযায়ীই সজীব সাহা ও মৌনিতার লেখা ও ছবি ছাপা হলো।