স্বপ্ন লিখে আর এঁকে চলো ইউনিভার্সাল স্টুডিওতে
ঘুমিয়ে ঘুমিয়ে তো স্বপ্ন দেখোই। এর বাইরেও তো তুমি কত স্বপ্ন দেখো। সেসব স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছ তুমি।
মনে করো, তুমি একজন বড় বিজ্ঞানী। পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল ধূমকেতু। ধ্বংস হয়ে যাবে এবার পৃথিবী। সারা পৃথিবী তাকিয়ে আছে তোমার দিকে। এই সময় গবেষণা করে বের করে ফেললে তুমি পৃথিবীকে বাঁচানোর উপায়। ধন্য ধন্য করে উঠল সবাই তোমার নামে।
কার্টুন দেখতে বাধা আসতে পারে, বাধা আসতে পারে বাংলাদেশের খেলা দেখার সময়ও। কিন্তু স্বপ্ন দেখতে বাধা নেই। এ জন্যই মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন ছুঁয়ে সবাইকে স্বপ্নও দেখায়।
তোমারও নিশ্চয় এমন হাজারো স্বপ্ন আছে। দেশ, খেলা, আকাশ-মহাকাশ-সাগর কিংবা নিজেকে নিয়ে। আর তাই তোমাদের জন্য শুরু হয়েছে হরলিকস-কিশোর আলো স্বপ্নের গল্প প্রতিযোগিতা। তোমার স্বপ্নের গল্প লিখে বা এঁকে পাঠিয়ে সেরা দুজন যেতে পারবে সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিওতে, সঙ্গে নিতে পারবে একজন করে অভিভাবককে। সেখানে বিশ্বের দারুণ সব গল্প নিয়ে তৈরি হয় স্বপ্নের সিনেমা। সেরা ২০টি লেখা ও আঁকা ছাপা হবে কিশোর আলোতে। আর হরলিকসের সৌজন্যে অসংখ্য পুরস্কার তো থাকছেই। জেনে নাও লেখা পাঠানোর নিয়মগুলো:
প্রতিযোগিতায় অংশ নিতে পারবে পঞ্চম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা।
লেখা বা আঁকার সঙ্গে পাঠাতে হবে হরলিকস ৪৫০ গ্রামের মোড়ক।
লেখা কাগজের এক পাশে লিখবে। নির্দিষ্ট শব্দসংখ্যা নেই, তবে ছোট হলে ভালো।
ছবি আঁকতে পারো যেকোনো রং দিয়ে, যেকোনো আকারে।
তারপর তোমার নাম, ঠিকানা, ফোন, স্কুলের নাম ও শ্রেণী লিখে ৩১ মার্চের মধ্যে পাঠিয়ে দাও এই ঠিকানায়: স্বপ্নের গল্প, কিশোর আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।