স্বপ্নই মানুষকে কাজের প্রেরণা জোগায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান বলেছেন, জীবনে উন্নতি করতে হলে স্বপ্ন দেখতে হবে। স্বপ্নই মানুষকে কাজের প্রেরণা জোগায়। আর স্বপ্ন বাস্তবায়নে চাই লেখাপড়া, সাহস ও প্রতিজ্ঞা।
আবু সুফিয়ান গত ২৯ মার্চ সাতকানিয়ার ঢেমশা উচ্চবিদ্যালয়ের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদারের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমল কান্তি বড়ুয়া, ঢেমশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. দেলোয়ার হোসেন চৌধুরী, উত্তর ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিমুল ইসলাম চৌধুরী, শিক্ষক তরুণ কান্তি ধর প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠানে তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০৩ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে অধ্যাপক দিলীপ কান্তি চৌধুরী, পেয়ারজান-সালাম, অ্যাডভোকেট যতীন্দ্র মোহন চৌধুরী, মাধুরী প্রভা চৌধুরী ও অমরেন্দ্র-নীলাবতী বড়ুয়া বৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।