স্বপ্নজয়ী মায়ের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্বপ্নজয়ী মা’ গল্প বলা প্রতিযোগিতার বিজয়ী পাবেন ১০ লাখ টাকার শিক্ষাবিমা
‘স্বপ্নজয়ী মা’ গল্প বলা প্রতিযোগিতার বিজয়ী পাবেন ১০ লাখ টাকার শিক্ষাবিমা

সন্তানের স্বপ্ন জয়ের গল্প বলবেন মা। এমনই একটি প্রতিযোগিতার নাম ‘স্বপ্নজয়ী মা’। নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড অ্যাংকর আয়োজন করেছে এই প্রতিযোগিতার। যে মায়ের সন্তানের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে, কেবল তাঁরাই এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। 

আজ বেলা ১১টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতার আয়োজকেরা জানান, নানা বাধা-বিপত্তি তুচ্ছ করে স্বপ্নপূরণের যুদ্ধে সন্তানকে জয়ী করেন অদম্য মা। প্রতিটি জয়ের গল্পের নেপথ্য যোদ্ধা অদম্য মায়েদের জন্যই এই আয়োজন। অংশগ্রহণ করতে সন্তানদের স্বপ্নপূরণের জন্য কী করছেন এবং ভবিষ্যতে কী করতে চান—তা নিয়ে গল্প লিখে পাঠিয়ে দিতে হবে অ্যাংকরের ঠিকানায়। একজন প্রতিযোগী একাধিক গল্প পাঠাতে পারবেন। প্রতিটি গল্পের সঙ্গে অ্যাংকর মিল্ক-এর ৫০০ গ্রাম প্যাকেটে ৬ সংখ্যার ইউনিক কোডটি উল্লেখ করতে হবে।

বিজয়ী মা পাবেন তাঁর সন্তানের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকার শিক্ষাবিমা। এ ছাড়া আয়োজকেরা দুটি পাঁচ লাখ টাকার, তিনটি দুই লাখ ৫০ হাজার টাকার এবং ৯৫টি এক লাখ টাকাসহ সর্বমোট কোটি টাকার ১০১টি শিক্ষাবিমা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ফন্টেরা ব্র্যান্ডের বিপণন ব্যবস্থাপক জি এম কামরুল হাসান, প্রধান মার্কেটিং কর্মকর্তা ওবায়দুল হক এবং বিপণন বিভাগের প্রধান এম এম আরসলানসহ অন্যান্য কর্মকর্তা।