২৪ আগস্ট এবিসি রেডিওতে সরাসরি প্রচারিত প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন গ্রো এন এক্সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মুখ্য পরামর্শক এম জুলফিকার হোসেন। কথাবন্ধুর সঙ্গে কথোপকথনে তিনি জানিয়েছেন তাঁর পেশাজীবনের নানা দিক। বলেছেন কীভাবে সফল হওয়া যাবে পেশাগত কাজে। কথাবন্ধু: আপনার কাছে জানতে চাই, পেশাজীবনের স্বপ্ন বাস্তবে পরিণত করতে কী কী বিবেচনা করা উচিত?এম জুলফিকার হোসেন: দক্ষতাকে কয়েক গুণ বাড়াতে হবে। স্বপ্ন পূরণ করতে হলে আমাকে কাজের মধ্য দিয়ে যেতে হবে। লেখাপড়া, জ্ঞান—সবকিছুর সমন্বয়ে কিন্তু আমার যোগ্যতা বাড়াতে হবে। সেই সঙ্গে থাকতে হবে ইতিবাচক মানসিকতাও। তাহলে আমার ভিশন থেকে আসবে অ্যাকশন, অ্যাকশন থেকে হবে ফলাফল। যেই ফলাফল হবে আমার ভিশনের সঙ্গে সংগতিপূর্ণ।কথাবন্ধু: আপনার পথচলার গল্পটা শুনতে চাই।এম জুলফিকার হোসেন: আমি যখন পেশাজীবন শুরু করি তখন আমার যে স্বপ্ন ছিল, তা কিন্তু সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। যখন কাজের খোঁজ শুরু করি, তখন হিসাবরক্ষক হতে চেয়েছিলাম। পরবর্তী সময়ে হয়ে যাই মানবসম্পদ ব্যবস্থাপক। বহুজাতিক প্রতিষ্ঠান নেসলেত্রেযোগ দিই নব্বইয়ের দশকে। সেখানে মানবসম্পদ বিভাগের প্রধান হয়েছি ’৯৬ সালের দিকে। ১০ বছর এই বিভাগের পরিচালক ছিলাম। এরপর যোগ দিই সিটিসেলে। সেখানে আড়াই বছর ছিলাম। আমার চিন্তা ছিল মানবসম্পদকে করপোরেট খাতের সঙ্গে যুক্ত করা। করপোরেট খাতের দক্ষতা বাড়ানো, প্রশিক্ষণের ব্যবস্থা, মানবসম্পদ আউটসোর্সিং—এসবের স্বপ্ন থেকে গ্রো এন এক্সেলের যাত্রা শুরু। আমার স্বপ্ন, বাংলাদেশের করপোরেট-জগতের ব্যবস্থাপনাকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাওয়া। ভবিষ্যতের নেতৃত্ব দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই। আমি মনে করি, আমার যে যাত্রাপথ সামনে, সেখানে আমি সাহসী বাংলাদেশ দেখি, মধ্য আয়ের বাংলাদেশ দেখি এবং সেই এগিয়ে যাওয়ার পথে আমি ভূমিকা রাখতে চাই।কথাবন্ধু: আপনার দৃষ্টিতে সফলতা কী?এম জুলফিকার হোসেন: কোনো কিছু অর্জন করাকে আপনি সফলতা বলবেন। এটা ধারাবাহিক চেষ্টার ফসল। ইতিবাচক মনোভাবের মানসিকতা সফলতার অন্যতম শর্ত। সফলতা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। বিশ্বব্যাপী এখন বলা হচ্ছে, সফলতা কেবল অর্জনই নয়, সফলতা ও সুখী হওয়াটা পাশাপাশি অবস্থান করতে হবে। এক স্তর থেকে আরেক স্তরে যাওয়াই সফলতা। এটাকে ভ্রমণও বলা চলে। সেই শিক্ষা থেকে কর্মজীবনের প্রতিটি স্তরেই সফলতা অবস্থান করে।কথাবন্ধু: পেশাজীবনে এগিয়ে যাওয়ার পদক্ষেপগুলো্রকী হবে?এম জুলফিকার হোসেন: এ ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক রকম ভ্রান্তি রয়েছে। ইদানীং যে চর্চা দেখা যাচ্ছে, ছেলেমেয়েরা খুব দ্রুত দু-তিন বছরের মধ্যে ভালো অবস্থানে যেতে চায়। অবশ্যই নিজেদের আগ্রহ থাকতে হবে। কিন্তু প্রথমে নিজেদের মূল্যায়ন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, মূল্যবোধ, চিন্তাভাবনা—এসব কিন্তু সহজে পরিবর্তন করি না। এর পাশাপাশি আমাদের যোগাযোগ-দক্ষতা, মূল্যায়ন-ক্ষমতা বাড়াতে হবে। কথাবন্ধু: নেতৃত্বের গুণ কতটা জরুরি?এম জুলফিকার হোসেন: স্বপ্নজয়ের ক্ষেত্রে নেতৃত্বের দক্ষতাটা অনেক গুরুত্বপূর্ণ। আজ যে চাকরি করছেন, পাঁচ বছর পরে যে কাজ করবেন তার মধ্যে পার্থক্য থাকবে।আগে একা কাজ করলেও পরে কিন্তু আপনি অনেককে চালাচ্ছেন। সে ক্ষেত্রে নেতৃত্বটা কিন্তু খুবই জরুরি। স্বপ্নজয়ের যত ওপরে যাবেন, তত্রঅনেক বেশি মানুষকে সামলাতে হবে। আর ওটা তখনই করতে হবে, যখন আমার নেতৃত্ব-দক্ষতা্রথাকবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়া যায়, বই পড়া যায়, বড় বড় নেতার জীবনী নিয়ে আলোচনাও সম্ভব।্রপেশার প্রতিটি স্তরেই নেতৃত্বগুণ আরও বেশি এগিয়ে নিয়ে যাবে যে কাউকে।