প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যখন ভাবি কোথাও দেব ডুব
তোমাকে আমার মনে পড়ে যায় খুব
তোমার চোখে আকাশ দেখি, নীল
স্বপ্নডানায় ভর করে গাঙচিল
ভাবনার চোখে অকারণ দেখি ভুল
মনে পড়ে সেই মেঠোপথ, ইশকুল!
স্মৃতিগুলো তবে আজ কেন বড় বেহায়া
তুমি নেই, জানি আসবে না আর—সে ছায়া
তবু কেন শুধু তোমাকেই মিছে ভাবি আজ
সেই চোখমুখ, মায়াবী চিবুক—কারুকাজ!