স্বপ্নবান তরুণদের ঠিকানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাঁরা। চোখে আগামীকে জয় করার স্বপ্ন। প্রয়োজনের তো শেষ নেই। কখনো পড়াশোনার ক্ষেত্রে কখনো বা অন্য কোনো জরুরি প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে কঠিন কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। প্রয়োজনীয় তথ্য দরকার। কিংবা এক্ষুনি দরকার রক্ত। চাকরি চাই মনমতুো অথবা প্রয়োজনীয় কোনো প্রশিক্ষণের খোঁজখবর। আগের মতো তরুণদের সরাসরি দেখা বা আড্ডাটা আর ওভাবে হয় না। তথ্যপ্রযুক্তির এই চরম উন্নতির যুগে ইন্টারনেটে চ্যাট করা বা তথ্য আদান-প্রদান করা যায় সহজেই। তাহলে ইন্টারনেটে তরুণদের এমন একটা ওয়েবসাইট থাকলে কেমন হয়, যেখানে তাদের মনের সব কথা প্রাণ খুলে বলতে পারবে? জানাতে পারবে তাঁর স্বপ্নের কথা! মেটাতে পারবে প্রয়োজন।এসব ভাবনা থেকেই চাকরির ওয়েব পোর্টাল প্রথম আলো জবস ডটকমের উদ্যোগে তরুণদের জন্য ‘ফোরাম ফর ইয়ুথ লিডারশিপ’ নামের একটি সংগঠন ও এর একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এর উদ্বোধন হয়ে গেল গত ২৬ জুলাই ঢাকার লেক শোর রেস্টুরেন্ট মিলনায়তনে। অনুষ্ঠানে এসিসিএর কান্ট্রি ম্যানেজার মহুয়া রশিদ বলেন, ‘এই উদ্যোগ আগামী দিনে তরুণদের সামনে এগিয়ে যাওয়ার পথে একটি দৃষ্টান্ত উপস্থাপন করবে।’অনুষ্ঠানে অংশ নিতে আসা ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) তাদের ইয়ুথ ফোরামের বিভিন্ন কার্যক্রম তুলে ধরলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রহিমআফরোজের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আরিফ শাহরিয়ার, করপোরেট কোচের মুখ্য পরামর্শক যিশু তরফদার, হুয়াও-এর প্রধান মানবসম্পদ কর্মকর্তা আসিফ জামান, গ্রামীণফোনের প্রধান নিয়োগ কর্মকর্তা শরিফ আহমেদ, র‌্যাডিসন ওয়াটার গার্ডেনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফরহাদ মৌলি, নকিয়া সিমেন্স নেটওয়ার্কের প্রধান মানবসম্পদ কর্মকর্তা নূর আহমেদ, পারটেক্স গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মেহেরাজ হামিদসহ আরও অনেকে। প্রথম আলো জবসের এই উদ্যোগের সহযোগী অংশীদার হিসেবে রয়েছে ইফনিসাব।নতুন চালু হওয়া এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবে যে কেউ, অনেকটা ব্লগের মতোই। এর ঠিকানা: http://www.fylblog.com