প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নমিছিলের উদ্যোগে ফটিকছড়ি উপজেলার ভূজপুরে গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ২৭ ফেব্রুয়ারি ভূজপুর পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। প্রধান অতিথি ছিলেন ভূজপুর পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন নাথ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, ইউনিয়ন পরিষদ সদস্য লোকমান হোসেন ও আবদুল মোতালেব। এ সময় ভূজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ২০০ শিক্ষার্থীর মধ্যো শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।