প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ জানুয়ারি ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’র ষষ্ঠ আসর। ডিফারেন্সেস, এক্সক্লুশন, রেজিস্ট্যান্স, বাউন্ডারিস ও ফ্রিডম। গত পাঁচটি আসরে এ বিষয়গুলোই প্রতিপাদ্য ছিল ছবিমেলার। এবারের বিষয়—ড্রিমস। ঢাকার সাতটি ভেন্যুতে চলছে এই প্রদর্শনী। ভেন্যুগুলো হলো: দৃক গ্যালারি, গ্যেটে ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, চারুকলার লিচুতলা, এশিয়াটিক গ্যালারি অব ফাইন আর্টস, ব্রিটিশ কাউন্সিল ও আলিয়ঁস ফ্রঁসেজ। ছবিমেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সাতটি মহাদেশের ২৯টি দেশের আলোকচিত্রীদের আলোকচিত্র স্থান পেয়েছে এবারের ছবিমেলায়। তাঁদের কয়েকজনকে নিয়ে এই প্রতিবেদন: