প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ছুটির দিনে’ ৫৪৪ সংখ্যায় মাকসুদুল আলমকে নিয়ে লেখা মূল রচনাটি পড়ে ভীষণ ভালো লাগল। রচিয়তা ইফতেখার মাহমুদকে অসংখ্য ধন্যবাদ কৃতী এ বিজ্ঞানীকে আমাদের সামনে তুলে ধরার জন্য। লেখাটি পড়ে জানলাম, মাকসুদুল আলমসহ গবেষকদের কেউই এ গবেষণার জন্য পারিশ্রমিক নেননি। মেধাবী গবেষকদের এই দেশপ্রেম আমাদের মতো তরুণদের ভীষণ অনুপ্রাণিত করেছে। গবেষকেরা প্রমাণ করেছেন, দেশপ্রেম ও মেধা যদি একসঙ্গে কাজে লাগানো যায়, তবে বিশ্বদরবারে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে বেশি দিন সময় লাগবে না।শত-সহস্র অভিনন্দন আমাদের কৃতী বিজ্ঞানীদের। ধন্যবাদ সরকারকে, এমন মহতী উদ্যোগকে পৃষ্ঠপোষকতা করার জন্য। আর পাটের জিন-নকশার উদ্ভাবক মাকসুদুল আলমকে ‘আবিষ্কার’ করার জন্য প্রথম আলোকেও ধন্যবাদ! এ স্বপ্নযাত্রার বাকি কাজটুকুও সফলভাবে সম্পন্ন হবে—এমনটাই কামনা করছি।রানা আব্বাসচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।