প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখের আলো নিভে গেছে ১২ বছর হয়, জগ থেকে গেলাসে পানি ঢেলে খেতে পারেন না, সেই তিনি উদ্ভাবন করলেন আস্ত একটা গাড়ি! যুক্তরাজ্যের সাফোকের পিট গলসবির বয়স এখন ৬৮। অনেক দিনের সাধ ছিল একটা গাড়ি বানাবেন। কিন্তু অন্ধ হয়ে যাওয়ার পর স্বপ্নটা বিবর্ণ হতে বসেছিল। কেবল মনের জোর, স্ত্রী হ্যাজেল আর অন্ধদের জন্য তৈরি বিশেষ সাহায্যকারী কিছু উপকরণের সহায়তায় তৈরি করে ফেললেন স্বপ্নের গাড়িটা। গাড়ি তৈরিতে ব্যবহার করেছেন পুরোনো মোটরবাইকের ইঞ্জিন, বন্ধুদের দেওয়া গাড়ির অংশ আর পুরোনো শাওয়ারের পাইপ! পরিতৃপ্ত পিট বললেন, ‘দুটো সিট আছে গাড়িটার, আশা করি রোদঝলমলে একটা দিনে হ্যাজেল আমাকে ঘুরিয়ে আনবে গাড়িটায় করে।’ অরেঞ্জ অনলাইন ও টেলিগ্রাফ