স্বপ্নের পথচলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব (ডিইউসিসি)ক্যারিয়ার-বিষয়ক সংগঠন। ২০০৯ সাল থেকে তাদের যাত্রা শুরু। দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান এবং সফল ব্যক্তিদের সঙ্গে পেশাগত জীবনে যাত্রা শুরু করা নতুনদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে দেওয়াই তাদের উদ্দেশ্য। পেশাগত জীবনে সফল এবং আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্য নিয়মিত তারা আয়োজন করছে কাউন্সেলিং, সেমিনার, কর্মশালা এবং ক্যারিয়ার-বিষয়ক অন্যান্য কার্যক্রম। একবিংশ শতাব্দীর তরুণ প্রজন্মকে দক্ষ ও কর্মমুখী জনশক্তিতে রূপান্তরের উদ্দেশ্যে নিরলস কাজ করে যাচ্ছেন ক্লাবের সদস্যরা।২৭ ও ২৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব আয়োজন করে দুই দিনব্যাপী ‘জব ফেয়ার’। জনবহুল ও পেশাদারদের ভিড়ে মেলাটি ছিল প্রাণচঞ্চল। মেলায় সেমিনার হয়েছে ক্যারিয়ারে নতুন পেশাদারদের করণীয় নিয়ে, কীভাবে জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে এবং কীভাবে সফলভাবে মুখোমুখি হতে হবে চাকরি ক্ষেত্রে সাক্ষাৎকারে।অসংখ্য আবেদনকারীর মধ্যে জব ফেয়ারের মাধ্যমে বাংলাদেশের স্বনামধন্য ২৫টি প্রতিষ্ঠান তাদের গুরুত্বপূর্ণ ৭৫টি পদের জন্য নির্বাচিত করেছে ২২৫ জনকে। জব ফেয়ারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য এবং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।মেলায় অংশ নেয় দেশের প্রতিষ্ঠিত ১৭টি প্রতিষ্ঠান।