প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডাম একস্ট্রম ও লরেন—যুক্তরাজ্যের ব্রুকলিনের দুই চিত্রশিল্পী। লটারির প্রতি ঝোঁক ছিল দুজনেরই। নিয়মিত লটারির টিকিট কিনতেন আর ফলাফলের সময় বসে থাকতেন মুখ চুন করে। লটারির টিকিট তাঁদের জ্বালিয়েছে খুব। তাই সেই জিনিসগুলোকেই বিশেষ এক কাজে ব্যবহার করলেন তাঁরা। ৩৫ হাজার ডলারের ফেলনা ৩৯ হাজার লটারির টিকিট দিয়ে তাঁরা তৈরি করে ফেললেন আস্ত একটা গাড়ি! সেই গাড়িতে ছিল না কোনো ধাতুর ব্যবহার। অ্যাডাম-লরেন এর নাম রেখেছেন স্বপ্নের ভূত! টেলিগ্রাফ ও রিপলিজ বিলিভ ইট অর নটগ্রন্থনা: মাহফুজ রহমান