স্বপ্নের সমান বড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেখব এবার জগৎটাকে’ শিরোনাম এবং অনেক স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয় গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব ২০১১-এর। এই উৎসবের স্বপ্ন ছিল তরুণ প্রজন্মের কাছে ইন্টারনেটের আলো পৌঁছে দেওয়া। ‘মানুষ তার স্বপ্নের সমান বড়’। আর স্বপ্নের সারথি তরুণ প্রজন্ম, যাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছিল এই উৎসব। এটা শুধু একটা প্রতিযোগিতায় পুরস্কার জেতাই নয়, এটা একটা প্রতিজ্ঞা। ইন্টারনেটের আলো ছড়িয়ে দেওয়ার প্রতিজ্ঞা। যে আলো বদলে দেবে বাংলাদেশকে। ২০১১-এর এই উৎসব থেকেই নির্বাচিত হয় ১০২ জন আই জিনিয়াস। আলো ছড়িয়ে দেওয়ার প্রতিজ্ঞা হিসেবে এ বছরও গ্রামীণফোন-প্রথম আলোর উদ্যোগে সারা দেশে শুরু হয়েছে আই ক্যাম্প আর সেপ্রড দ্য লাইট কর্মসূচি, যা পরিচালনা করছে গত বছরের ১০২ জন আই জিনিয়াস। আই জিনিয়াসরা ইন্টারনেট কর্মসূচির মাধ্যমে তাদের আশপাশের মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে ইন্টারনেটের আলো। রাজবাড়ীতে শুরু থেকেই এই দুই কর্মসূচির অভাবনীয় সাড়া পেয়ে আমি হতবাক হয়ে যাই। গর্ব অনুভব করি এমন একটা আয়োজনে অংশ নিতে পেরে। মানুষকে ইন্টারনেটের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে। রাজবাড়ীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে আই ক্যাম্পে ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। ক্যাম্পের আগে সবার এমন আগ্রহ দেখেই বুঝতে পারি, গ্রামীণফোন-প্রথম আলোর স্বপ্ন বৃথা যায়নি। ‘সেপ্রড দ্য লাইট কার্যক্রম’ করতে গিয়ে আমি এমন একদল মানুষের কাছে পৌঁছে গিয়েছি, যাদের অনেকে ইন্টারনেটের নামই শোনেনি। তাদের হাতে-কলমে ইন্টারনেট দেখিয়েছি, ইন্টারনেটের শক্তি সম্পর্কে ধারণা দিয়েছি। তাদের চোখে আমি একটা আলো দেখেছি, যে আলোয় একদিন আলোকিত হবে সারা বাংলাদেশ। মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে। এই তরুণ প্রজন্মের হাত ধরে ইন্টারনেটের আলোয় আলোকিত হবে বাংলাদেশ—সেই অপেক্ষায় রইলাম।