স্বরলিপির বর্ষাবিদায় অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরলিপি সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে ১৪ আগস্ট সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হয় ‘বাদল সাঁঝে’ শিরোনামে বর্ষার গানের অনুষ্ঠান। সংগঠনের আগ্রাবাদ কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজনের শুরুতে ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’ ও ‘শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে’ শিরোনামে সমবেত সংগীত পরিবেশন করেন স্বরলিপির শিল্পীরা।
সমবেত সংগীতের পর শ্যামলী পাল গাইলেন ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’। এরপর সংগীত পরিবেশন করেন অনিন্দিতা শেখর, হ্রদিতা শেখর, ইন্দ্রনীল রুদ্র, মাহিকা শেখর ও প্রসূন রায়।
একক গানের পর দ্বৈত কণ্ঠে গান পরিবেশন করেন অদিতি সেন ও চৈতি দে। দর্শক শ্রোতাদের অনুরোধে মানসী দাশ তালুকদার গেয়ে শোনায় রবীন্দ্রসংগীত ‘আজি বরিষণ মুখরিত শ্রাবণ রাতে’।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেশব জিপসি, বনানী শেখর ও সুরঞ্জিত সরকার পরিবেশন করেন দুটি করে গান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানস শেখর।