স্বরলিপির ২০ বছর পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরলিপি সাংস্কৃতিক ফোরামের ২০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়ে গেল গত ২৮ জুন সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। এই আনন্দ আয়োজনের প্রথম পর্বে ছিল সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন উপপুলিশ কমিশনার (ট্রাফিক, বন্দর) নিহার রঞ্জন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এ আর খান ও ডা. সিএস দাশ। স্বাগত বক্তব্য দেন স্বরলিপির সভাপতি কেশব জিপসী। বক্তারা বলেন, সাংস্কৃতিক অগ্রগতির স্বরলিপি লিখে ২০ বছর ধরে জীবন ও সংস্কৃতির প্রতি কর্তব্য ও দায়বদ্ধতার স্বাক্ষর রেখেছে স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রাম। তাদের এই সাফল্যের প্রকাশ ঘটেছে আজকের ২০ বছর পূর্তি উৎসব ও দশম দ্বিবার্ষিক সম্মেলনে। দ্বিতীয় পর্বের সংগীতানুষ্ঠানে গান করেন হূদিতা শেখর, প্রসূন রায়, মাহিকা শেখর, ইন্দ্রনীল রুদ্র, অনন্যা দাশ, মারিয়া শ্রাবন্তী, ফারজানা ইয়াসমিন, নূরে মুমতাহিনা মজুমদার, প্রণয় ধর, সুতপা শ্রেষ্ঠা, আফসানা শোভা, সৃজনী দত্ত, শারমিন আক্তার প্রমুখ। এরপর ছিল গীতি আলেখ্য। নদীবিষয়ক গীতি আলেখ্যের গ্রন্থনা ও নির্দেশনা দেন কেশব জিপসী। পরিকল্পনায় ছিলেন মানস শেখর। তৃতীয় পর্বে প্রধান অতিথি সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।