স্বরাষ্ট্র ও জ্বালানিসচিবের সিভিও পেট্রোক্যামিকেল পরিদর্শন

পেট্রোলিয়াম পরিশোধন প্রতিষ্ঠান সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি কারখানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান এবং জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের সচিব মো. আবু বকর সিদ্দিক।
৬ সেপ্টেম্বর দুপুরে নগরের নাসিরাবাদ ভারী শিল্প এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শনে যান তাঁরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছলেহ উদ্দিন, পরিচালক (বিপণন) এস এ রেজওয়ান হোসেন, মহাব্যবস্থাপক (কমার্শিয়াল অপারেশন) মুস্তফা কুদরত ইলাহী, মহাব্যবস্থাপক (বিপণন) মো. ইউসুফ হোসেন ভূঁইয়া, সচিব দীপক চক্রবর্তী, ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক জি এম আফজল, পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আবুল খায়ের, মেঘনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আশরাফ উজ জামান, যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আলীম উদ্দিন আহাম্মদ প্রমুখ। কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সামশুল আলম, উপব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন মাহমুদ হোসাইন, চিফ কনসালট্যান্ট এ এফ এম ইছহাক, সিএফও মিজানুর রহমান, চিফ অডিটর আহমেদুল হক হাসান, কোম্পানি সচিব কায়কোবাদ আহম্মেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।