স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত মোস্তফা গত ৩১ জুলাই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিআইজি প্রিজন অসীম কান্ত পাল, জ্যেষ্ঠ জেল সুপার মো. ছগির মিয়া, কারা পরিদর্শক বখতিয়ার নূর সিদ্দিকী, এম এ তাহের, সাইফুদ্দিন আহম্মদ প্রমুখ।
পরিদর্শনকালে অতিরিক্ত সচিব কয়েদিদের সংশোধিত ও দক্ষ মানুষ হয়ে ওঠার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।