স্বর্ণকেশীর সন্ধানে
চুল ঘন ও কালো হবে—এমন ভাবনা স্বাভাবিক। কিন্তু মাঝেমধ্যে সোনালি চুলের দেখাও মেলে। বিশ্বের মোট মানুষের মাত্র ১ থেকে ২ শতাংশের মাথায় দেখা যায় সোনালি চুল। কিন্তু স্কটল্যান্ডে স্বর্ণকেশীর হার ১৩ শতাংশের বেশি। ব্রিটিশ এ দ্বীপে স্বর্ণকেশীর সংখ্যা এত বেশি হওয়ার পেছনে কারণ কী? এ প্রশ্নের সন্ধানে নেমেছেন বিজ্ঞানীরা। স্কটল্যান্ডস-ডিএনএ প্রজেক্ট নামের ওই প্রকল্পের বিজ্ঞানীদের ধারণা, চুল সোনালি হওয়ার জন্য যে জিন থাকার প্রয়োজন, স্কটল্যান্ডে সেই জিনের বাহক আরও অনেক বেশি হতে পারে। এ প্রকল্পে ডিএনএ পরীক্ষা করা হবে। এ পরীক্ষায় জানা যাবে, কে ওই জিনের বাহক। একই সঙ্গে হয়তো জানা যাবে, স্কটল্যান্ডের মানুষের মধ্যে সোনালি চুল এত বেশি হওয়ার পেছনে আদৌ কোনো বিশেষ কারণ আছে কি-না।স্কটল্যান্ডস-ডিএনএ প্রজেক্টের ব্যবস্থাপনা পরিচালক অ্যালিস্টার মোফাত বলেন, ‘সোনালি চুলের জন্য যে জিন থাকা প্রয়োজন, স্কটল্যান্ডে সেই জিনের বাহক আমার মনে হয় অনেক বেশি। যেমন, আমার তিন সন্তানের মধ্যে দুটির চুল সোনালি, যদিও আমার বা আমার স্ত্রীর চুল একেবারে সোনালি নয়। আমাদের দুই পরিবারেরও এমন কেউ নেই। তা হলে আমার সন্তানেরা সোনালি চুল কোথা থেকে পেল? ’ বিবিসি।