স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের জন্য চলচ্চিত্র আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের (সিএফসি) আয়োজনে আগামী ১ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব। উৎসবের বিভিন্ন বিভাগে প্রদর্শনের জন্য দেশ–বিদেশের তরুণ নির্মাতাদের কাছ থেকে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচলচ্চিত্র আহ্বান করা হয়েছে।
দুটি প্রতিযোগিতামূলক শাখার পাশাপাশি উৎসবে চলচ্চিত্র প্রদর্শিত হবে পাঁচটি শাখায়। নগরের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে আয়োজিত এই উৎসব চলবে ৩ নভেম্বর পর্যন্ত। চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত এই স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের সহযোগিতায় রয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম।
৩০ সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র, ৩৪ বৌদ্ধ মন্দির সড়ক, নন্দন কানন, চট্টগ্রাম ৪০০০ এই ঠিকানায় বাছাইয়ের জন্য চলচ্চিত্র পাঠাতে হবে। এ ছাড়া চলচ্চিত্র ডাউনলোড লিংক পাঠানো যাবে [email protected] ঠিকানায়। বিস্তারিত ফোনে (০১৭৫৫-৫৪১৩৮৩) জানা যাবে। বিজ্ঞপ্তি।